দেশ সন্দেশ

Direct reporting, verified facts, and essential context.

কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ১০ দিন পর উদ্ধার হওয়া কিশোর অটোরিকশা চালক মনির হোসেন (১৬) হত্যা ও বাহন ছিনতাই মামলার মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশার ৪টি ব্যাটারি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পিবিআই নরসিংদীর পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলো— নরসিংদীর রায়পুরা এলাকার আসাদ মিয়া ওরফে এরশাদ (৩৮) এবং জাহিদুল মিয়া (৩০)।

​পিবিআই জানায়, গত ২৫ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে রায়পুরা থানার চরসুবুদ্ধি এলাকার মোঃ শাহআলম মিয়ার ছেলে কিশোর মনির হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ২৭ সেপ্টেম্বর রায়পুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *